২২ জুলাই ২০২৬, বুধবার, ০৪:২১

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

অনেক দিন পর আসিফ আকবরের ‘ভুল’

অনেক দিন পর আসিফ আকবরের ‘ভুল’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ২৩:২২

দীর্ঘ বিরতির পর আবারও সাউন্ডটেকের ব্যানারে নতুন গানে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। অডিও ক্যারিয়ারের শুরুর সেই চেনা ঠিকানায় ফিরে তিনি নিয়ে আসছেন ‘ভুল’ শিরোনামের নতুন একটি গান।

গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং এর সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। গানের কথাগুলো এমন—‘ভাবিনি কখনও আসবে দিন/ থাকবো আমি তোমায় ছাড়া/ দুটি পথ হায় দুদিকে যাবে/ হয়ে যাবো ছন্নছাড়া’।

জানা গেছে, গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন সৈকত রেজা এবং আসছে ঈদুল ফিতর উপলক্ষে সাউন্ডটেকের ব্যানারে এটি প্রকাশ পাবে।

নতুন এই কাজ নিয়ে আসিফ আকবর বলেন, ‘অনেক দিন পর নিজের ভালো লাগার মতো একটি গানে কণ্ঠ দিলাম। গানটির কথা ও সুর সব মিলিয়ে বেশ চমৎকার হয়েছে। শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’

সাউন্ডটেকের স্বত্বাধিকারী সুলতান মাহমুদ বাবুল স্মৃতিচারণ করে বলেন, ‘আসিফের সঙ্গে সাউন্ডটেকের সম্পর্ক দীর্ঘদিনের। আমাদের ব্যানারে তার গাওয়া অসংখ্য গান অতীতে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। আবারও দীর্ঘ সময় পর তার নতুন কাজ আমাদের এখান থেকে প্রকাশ পাচ্ছে, এটা দারুণ আনন্দের।’

গীতিকবি ফয়সাল রাব্বিকীন জানান, দীর্ঘ অপেক্ষার পর মনের মতো কথামালায় আসিফের সঙ্গে এই গানটি করা সম্ভব হয়েছে, যা নিয়ে শিল্পী নিজেও অত্যন্ত সন্তুষ্ট।

আরও পড়ুন