২৬ জুলাই ২০২৬, রবিবার, ০৪:০৭

শিরোনাম
শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ৩০ জুলাই শুরু হজ-উমরা ফেয়ার, মেলায় থাকছে ১৫৪ স্টল 'আওয়ামী লীগ পুনর্বাসন করলে বিএনপিকে আবারও ১৭ বছরের রোজা রাখতে হবে' রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও আগের বাসভবনেই থাকছেন হাফিজ উদ্দিন আহমদ মালদ্বীপ সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০, হাসপাতালে ভর্তি ৪৩৯

কে কোন দলে খেলবেন ইমন, নাহিদ, রিশাদরা?

কে কোন দলে খেলবেন ইমন, নাহিদ, রিশাদরা?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:২৮

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ইতিহাসের প্রথম নিলামে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার—রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।

লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে দলে নিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি। করাচি কিংসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শেষে তাকে দলে ভেড়ায় রাওয়ালপিন্ডি। গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জিতেছিলেন রিশাদ। তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ রুপি।

ফাস্ট বোলার নাহিদ রানাকে ৬০ লাখ রুপিতে নিয়েছে পেশোয়ার জালমি। একই দামে টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমনকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।

তবে সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, শরীফুল ইসলাম ও তানজিম হাসান নিলামে দল পাননি।

এদিকে লাহোর কালান্দার্সের সঙ্গে নিলামের আগেই ৬ কোটি ৪৪ লাখ রুপির চুক্তি করেছেন মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন