সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২৩:২৯
বাংলাদেশে কোনো ধরনের উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ব্যাপারে বিরোধীদলের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘শহীদগণ এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন যে বাংলাদেশে ন্যায়পরায়ণতা এবং ন্যায়বিচারই হবে শেষ কথা। যে বাংলাদেশে ধনী অথবা গরিব কেউ বৈষম্যের শিকার হবেন না। দৃঢ়ভাবে আমরা প্রত্যেকে বিশ্বাস করি সেই বাংলাদেশে কোনো রকম চরমপন্থা এবং উগ্রপন্থার কোনো ঠাঁই হবে না।’
তিনি বলেন, সরকারি ও বিরোধী দল কোনো কোনো বিষয়ে দ্বিমত থাকলেও, অনেক বিষয়ে একমত হয়েছি। উগ্রবাদ ও চরমপন্থা প্রশ্নে বিরোধী দলের সম্পূর্ণ সহযোগিতা পাব বলে বিশ্বাস করি।
সরকারপ্রধান আরও বলেন, শহীদরা এমন বাংলাদেশ চেয়েছেন, যেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না।
প্রধানমন্ত্রী বলেন, এই সরকারের লক্ষ্য একটি—জনগণ, জনগণ এবং বাংলাদেশের জনগণ।
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ-অঙ্গীকারবদ্ধ। জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রান্তিক কৃষক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার ‘ইউনিভারসাল কার্ড’ চালু করবে।’
এর আগে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের দুর্নীতিবাজদের ছাড় দেবে না সরকার। স্বাধীনতার পর শহীদ এবং মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নে যে রাজনীতীকরণ হয়েছে, তা নিরসনে সরকার বিস্তারিত গবেষণা হবে।
সংসদের রীতি অনুযায়ী বিরোধী দলের সঙ্গে মতভিন্নতা থাকলেও শত্রুতা নেই জানিয়ে তিনি বলেন, ‘প্রতিহিংসা প্রতিশোধের পরিবর্তে থাকবে ন্যায় পরায়ণতা; এই বাংলাদেশ আর যাতে কখনো কোনোভাবেই ফ্যাসিবাদ স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আর যাতে এই প্রিয় মাতৃভূমি তাঁবেদারি রাষ্ট্রে পরিণত হতে না পারে- এই প্রশ্নে বিরোধী দল এবং সরকারি দল মধ্যে জাতীয় ঐক্য রয়েছে।’
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখছে পাকিস্তান
- • ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকাদের তালিকা প্রকাশ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • পানির নিচে রাজধানীর সড়ক, অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের নির্দেশ পুলিশের
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
