০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৩:৫৯

শিরোনাম
ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব

৩০০ ফিটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত

৩০০ ফিটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ১৯:৫৫

রাজধানীর তিনশো ফিট জলসিঁড়ি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রিফাত ও সাব্বির নামের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার দুজনেই ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিলেন।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে দুই বন্ধু মোটরসাইকেল চালিয়ে ঢাকায় আসার পথে রুপগঞ্জ তিনশো ফিট জলসিঁড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। উভয়ের গ্রামের বাড়ি উপজেলার শেকেরকান্দী গ্রামে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ১০ মিনিটে রিফাত ও সোয়া ৬টার দিকে সাব্বিরকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন