সামাজিক মাধ্যমে অপু বিশ্বাসের বিয়ের খবর, সত্যতা নিয়ে যা জানা গেল
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১৪:৫৫
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে ফের ছড়িয়েছে দ্বিতীয় বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, সিঙ্গাপুরে নাকি গোপনে বিয়ে করেছেন এই নায়িকা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি অপু বিশ্বাস।
অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই বিষয়টি সম্পর্কে জেনেছেন। তবে খবরটির সত্যতা সম্পর্কে তার কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।
গৌতম সাহা বলেন, খবরটি সত্য হলে তিনি অপু বিশ্বাসকে শুভেচ্ছা জানাবেন। আর যদি এটি শুধুই গুঞ্জন হয়, তাতেও অবাক হওয়ার কিছু নেই। তার মতে, অপু বিশ্বাস নিজের যোগ্যতা ও আত্মবিশ্বাস দিয়ে জীবনকে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন।
শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস কঠিন সময় পার করেছেন উল্লেখ করে গৌতম সাহা বলেন, সে সময় তিনি অভিনেত্রীর পাশে ছিলেন এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরতে সাহস জুগিয়েছেন। তবে পরবর্তী সময়ে তৃতীয় একজনের কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। যদিও ওই ব্যক্তির পরিচয় জানাননি গৌতম।
অন্যদিকে, অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তার কোরিওগ্রাফার মাহফুজ কাদরী।
তিনি বলেন, গৌতম সাহা দীর্ঘদিন ধরে অপু বিশ্বাসের সঙ্গে কাজ করছেন না, তাই তার বর্তমান ব্যক্তিগত জীবন সম্পর্কে মন্তব্য করা ঠিক নয়।
মাহফুজ কাদরী আরও জানান, কাজের প্রয়োজনে অপু বিশ্বাসকে দেশের বাইরে যেতে হয়। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে কোথাও ভ্রমণে গেলেও বিষয়টি শাকিব খান ও তার পরিবারের জানা থাকে।
তিনি বলেন, অপু বিশ্বাস বর্তমানে ছেলে জয় ও নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দ্বিতীয় বিয়ের খবরের কোনো সত্যতা নেই।
এদিকে, অপু বিশ্বাস নিজে এখনো বিয়ের গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেননি। ফলে বিষয়টি এখনো শুধুই গুঞ্জন হিসেবেই রয়েছে।
আরও পড়ুন
- • রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন- আসল রহস্য কি ?
- • কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ
- • মহেশখালীর কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে প্রভাব, তীব্র গ্যাস সংকট রাজধানীতে
- • ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, কাল রাজধানীতে কনসার্ট
- • তেহরান তেল রপ্তানি করতে না পারলে অন্যরাও পারবে না, হুঁশিয়ারি ইরানের
- • ওমরাহ ভিসায় বড় পরিবর্তন, এক বছরেই একাধিকবার সৌদি যাওয়ার সুযোগ
- • বাজুসের নতুন মূল্যতালিকা, বেড়েছে সব ধরনের স্বর্ণের দাম
- • ইরানের বিরুদ্ধে অবরোধ জোরদার, ৯ বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
