ইরান থেকে ছোড়া ৪৫৩টি ড্রোন ধ্বংস করল বাহরাইন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ২২:২৭
সংযুক্ত আরব আমিরাতের পর এবার বাহরাইনও বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কতগুলো বিমান হামলা প্রতিহত করেছে, তার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখন পর্যন্ত ইরান থেকে ছোড়া ৪৫৩টি অ্যাটাক ড্রোন এবং ১৮৮টি ক্ষেপণাস্ত্র সফলভাবে ‘প্রতিহত ও ধ্বংস’ করেছে।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের নিয়মিত আপডেটে জানিয়েছে যে, ৪ এপ্রিল ইরান থেকে আসা ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৫৬টি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তারা সর্বমোট ৪৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ১৪১টি ড্রোন ভূপাতিত করেছে।
তারা আরও জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে সশস্ত্র বাহিনীর ২ জন সদস্য এবং ১০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত মোট ২১৭ জন মানুষ আহত হওয়ার খবরও জানানো হয়েছে।
আরও পড়ুন
- • রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন- আসল রহস্য কি ?
- • কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ
- • মহেশখালীর কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে প্রভাব, তীব্র গ্যাস সংকট রাজধানীতে
- • ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, কাল রাজধানীতে কনসার্ট
- • তেহরান তেল রপ্তানি করতে না পারলে অন্যরাও পারবে না, হুঁশিয়ারি ইরানের
- • ওমরাহ ভিসায় বড় পরিবর্তন, এক বছরেই একাধিকবার সৌদি যাওয়ার সুযোগ
- • বাজুসের নতুন মূল্যতালিকা, বেড়েছে সব ধরনের স্বর্ণের দাম
- • ইরানের বিরুদ্ধে অবরোধ জোরদার, ৯ বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
