২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২:০৮

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

হিন্দুদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ: মির্জা আব্বাস

হিন্দুদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ: মির্জা আব্বাস

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২০:১০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, আওয়ামী লীগ বিগত সময়ে হিন্দু সম্প্রদায়কে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই বাংলাদেশি। কিন্তু আওয়ামী লীগ হিন্দুদের ব্যবহার করেছে ভোটের জন্য। যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং হিন্দুদের ওপর নির্যাতন চালিয়েছিল, তারাই এখন হিন্দুদের কাছে ভোট চাইছে। হিন্দুরা বোকা না।

মির্জা আব্বাস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে পড়েছে। দলমত-ধর্মমতের ঊর্ধ্বে উঠে আমাদের তা রক্ষা করতে হবে। তিনি বলেন, “আমি বুক ফুলিয়ে বলছি, এই দেশকে আমরা স্বাধীন করেছি, ইনশাআল্লাহ স্বাধীন রাখবো। সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখবো।”

তিনি আরও দাবি করেন, বাংলাদেশ থেকে যেসব হিন্দু দেশত্যাগ করেছেন, তাদের ফেলে যাওয়া সম্পত্তি দখল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, বিএনপির কেউ নয়।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় দেশের দক্ষিণাঞ্চলে উদ্ভূত পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, সেখানে যেন ফাইনাল খেলা চলছে, অথচ সরকার কিছু বলছে না। মনে হচ্ছে, সরকারই সেটিকে প্রশ্রয় দিচ্ছে।

আরও পড়ুন