ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় একটি দল: সালাহউদ্দিন
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৫৯
একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে জাতিকে বিভাজনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি মহল নির্বাচনী প্রক্রিয়ায় বিভ্রান্তি তৈরি করে অংশগ্রহণমূলক নির্বাচন বিলম্বিত করতে চায়। এখনো নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, কিন্তু সময়সীমা ঘোষণার পর থেকে কোনো কোনো মহল বাধা সৃষ্টি করছে। যারা এসব করছে, তাদেরকে জনগণ রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হয়েছে, কিন্তু কেউ সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি কখনোই রাজনীতিকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায়নি। সংবিধানেও ধর্মের ভিত্তিতে কোনো পরিচয় নেই। স্বাধীনভাবে নাগরিক হিসেবে যার যার ধর্ম পালনের অধিকার আছে, বিএনপি সেই অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে চায়।
তিনি বলেন, একটি দল ধর্মকে রাজনৈতিকভাবে এবং ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। এই চর্চা বন্ধ হওয়া উচিত। বিএনপির নীতিই হলো—ধর্ম যার যার, রাষ্ট্র সবার।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
