‘সাজানো নির্বাচনে অংশ নেবে না কোনো দেশপ্রেমিক দল’
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৪৮
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না—এ নিয়ে জনগণের মধ্যে গভীর শঙ্কা তৈরি হয়েছে।
তিনি জানান, কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল সাজানো নির্বাচনে অংশ নেবে না।
সোমবার (১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকের আয়োজন করে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।
পরওয়ার বলেন, ‘পিআর পদ্ধতি নিয়ে একটি মহল জাতিকে বিভ্রান্ত করছে। অথচ কেয়ারটেকার সরকারের মতোই পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা জাতি উপলব্ধি করতে পারবে। এই পদ্ধতিতে নির্বাচন হলে যোগ্য ও প্রকৃত প্রতিনিধিরা সংসদে যেতে পারবে।’
তিনি আরও দাবি করেন, দেশের বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোই আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতি চায়। ‘গণভোটের মাধ্যমে যদি পিআর পদ্ধতি গ্রহণযোগ্য না হয়, তাহলে আমরাও আমাদের দাবি থেকে সরে আসবো,’—বলেন জামায়াতের এই নেতা।
রাষ্ট্র সংস্কারের গুরুত্ব তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বর্তমান রাষ্ট্র কাঠামোয় যে-ই ক্ষমতায় আসুক, স্বৈরাচারে পরিণত হবে। আমরাও যদি এই কাঠামোয় যাই, আমরাও স্বৈরাচার হয়ে যাব।’
তিনি দাবি করেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে অধ্যাদেশ বা গণভোটের মাধ্যমে।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
