টাকা দিলে গান গাইব, আমি নৌকার দালাল না: রবি চৌধুরী
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫৬
“আমাকে দালাল বানাবেন না, আমি দালাল না”—এভাবেই স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে ধরলেন সংগীতশিল্পী রবি চৌধুরী। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিএনপির হয়ে ঢাকা-১৭ আসনে ভোট চাইতে গিয়ে গণমাধ্যমের সামনে এই মন্তব্য করেন তিনি।
আসন্ন নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে ভোট চাইতে এদিন পুলিশ প্লাজা থেকে গুলশান গার্ডেনসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন বিএনপিপন্থি শিল্পীদের একটি অংশ।
এই গণসংযোগে উপস্থিত ছিলেন অভিনেত্রী রিনা খান, সংগীতশিল্পী মনির খান, চিত্রনায়িকা সামসুন নাহার সিমলা, অভিনেতা শাহেদ শরীফ খানসহ আরও কয়েকজন শিল্পী। তারা সাধারণ পথচারী, রিকশাচালক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিএনপির জন্য দোয়া ও ভোট প্রার্থনা করেন।
প্রচারণার একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্পীরা। ভোট ও দলীয় প্রতিশ্রুতি নিয়ে বক্তব্য দেন মনির খান ও রিনা খান। এ সময় সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করেন সংগীতশিল্পী রবি চৌধুরী।
তিনি বলেন,
“এখন ফেসবুক তো গরম হয়ে গেছে। আমি আর মনির খান সম্প্রতি ঠাকুরগাঁওয়ে বিএনপির জন্য ভোট চাইতে গিয়েছিলাম। এরপর অনেকেই প্রশ্ন তুলেছে—আমি নাকি আগে নৌকার জন্য ভোট চেয়েছিলাম।”
এ প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে রবি চৌধুরী বলেন,
“আমাকে দালাল বানাবেন না, আমি দালাল না। আমি কী কাজ করি, সেটা আমার এলাকায় গিয়ে দেখেন। গায়িকা মমতাজ আমাকে দাওয়াত দিয়েছিল। সে আমার সহশিল্পী। তার অনুরোধে এবং পারিশ্রমিকের বিনিময়ে আমি তার মার্কার জন্য ভোট চেয়েছি। এখানে দালালির কোনো বিষয় নেই।”
তিনি আরও বলেন,
“আমি একজন শিল্পী। যেখানে গান গাওয়ার কাজ থাকবে, সেখানে যাব। যে দলই হোক, টাকা দিলে গান গাইব—এটাই আমার পেশা।”
এ সময় রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও ব্যাখ্যা দেন রবি চৌধুরী। তিনি বলেন, একজন শিল্পী হিসেবে যে কোনো রাজনৈতিক দলের জন্য গান গাওয়াটা তার পেশাগত অধিকার। সেই কারণেই তিনি মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়েছিলেন বলেও স্পষ্ট করেন।
আরও পড়ুন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর চোখে গুরুতর আঘাত
- • সৌদির সঙ্গে ৩০ বছরের পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প
- • জুলাইয়ের ২০ দিনেই দেশে এলো প্রায় ২৪ হাজার ৮২১ কোটি টাকার রেমিট্যান্স
- • রাজধানীসহ ১৭ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- • মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই ইসলামাবাদে শাহবাজ শরিফের সঙ্গে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
- • ইউক্রেনের সেনাপ্রধান সিরস্কিকে বরখাস্ত করলেন জেলেনস্কি
- • হরমুজে ইরানের সক্ষমতা দুর্বল করতে নতুন মার্কিন হামলা, বাড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
