২২ জুলাই ২০২৬, বুধবার, ২১:৫৩

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

ইসরায়েলের শিল্প এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের শিল্প এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ২১:৩৯

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেগেভ মরুভূমিতে একটি শিল্প এলাকায় হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় ওই এলাকায় আগুন ধরে গেছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান, চ্যানেল ১২ এবং টাইমস অফ ইসরায়েল প্রচারিত ফুটেজে দেখা গেছে, বীরশেবা শহরের দক্ষিণে অবস্থিত নে’ওত হোভাব শিল্প কমপ্লেক্স থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে , ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।

আল-জাজিরা জানিয়েছে, যেখানে ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে সেটি রাসায়নিক কারখানা। বিপজ্জনক রাসায়নিক নিঃসরণের আশঙ্কায় কর্তৃপক্ষ নিকটবর্তী বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার জন্য সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন