২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:২৬

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

জুলাই সনদ স্বাক্ষরস্থলে সংঘর্ষ, থমথমে মানিক মিয়া অ্যাভিনিউ

জুলাই সনদ স্বাক্ষরস্থলে সংঘর্ষ, থমথমে মানিক মিয়া অ্যাভিনিউ

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫, ১২:২৪

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। শুক্রবার বেলা সোয়া একটার পর থেকে শুরু হওয়া এ সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ, বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে। কয়েকটি যানবাহনও ভাঙচুর হয়।

পুলিশের লাঠিপেটায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকা থমথমে ছিল।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. শহীদুল্লাহ জানান, বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে পাঁচটি যানবাহন ভাঙচুর করেছে। নিরাপত্তা রক্ষায় পুলিশ সীমিত বলপ্রয়োগ করেছে।

‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে শতাধিক মানুষ সকালে সনদ স্বাক্ষর মঞ্চের সামনে অবস্থান নিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন ও আইনি সুরক্ষার দাবি জানায়।

বিকেল চারটায় দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান’ আয়োজন করেছে সরকার। এতে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের যোগ দেওয়ার কথা রয়েছে, যদিও কয়েকটি বাম দল সংশোধিত খসড়া না পেলে স্বাক্ষরে অনাগ্রহ প্রকাশ করেছে।

আরও পড়ুন