২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:০৫

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৩

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের প্রতিনিধিদল। রোববার (৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বৌদ্ধ নেতারা প্রবারণা পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা রাজধানীর উত্তরায় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য শেষকৃত্যের জায়গা বরাদ্দ করায় বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‘এটা ইতিহাসে অনন্য ঘটনা’ উল্লেখ করে বৌদ্ধ নেতৃবৃন্দ বলেন, “ঢাকায় কেউ মারা গেলে শেষকৃত্যের জন্য চট্টগ্রাম পর্যন্ত যেতে হতো। এখন রাজধানীতেই শেষকৃত্যের জন্য জায়গা পাওয়া গেছে— যা একটি যুগান্তকারী সিদ্ধান্ত।”

বৈঠকে তাঁরা এবারের কঠিন চীবর দান উৎসবের প্রস্তুতি সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এবং ধর্ম মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বক্ষণিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

বৌদ্ধ নেতারা তীর্থযাত্রার সরকারি ব্যবস্থাপনা, এবং বৌদ্ধ পণ্ডিত ও দার্শনিক অতীশ দীপঙ্করের নামে একটি রাষ্ট্রীয় জ্ঞানচর্চা কেন্দ্র প্রতিষ্ঠার দাবিও প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন।

প্রধান উপদেষ্টাকে দেশের বিভিন্ন বিহার পরিদর্শনের আমন্ত্রণও জানান তাঁরা।

আরও পড়ুন