২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:০৯

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

নিক্সনের উসকানিমূলক বক্তব্যে ভাঙ্গায় সহিংসতা: পুলিশ

নিক্সনের উসকানিমূলক বক্তব্যে ভাঙ্গায় সহিংসতা: পুলিশ

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৪০

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের উসকানিমূলক বক্তব্যের কারণে ফরিদপুরের ভাঙ্গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শুক্রবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদীয় আসন পুনর্বিন্যাস ঘিরে চলমান আন্দোলনের মধ্যে নিক্সন চৌধুরী সামাজিক মাধ্যমে একাধিক উসকানিমূলক ভিডিও বার্তা প্রকাশ করেন, যা আন্দোলনকে সহিংস করে তোলে।

৯ সেপ্টেম্বর প্রকাশিত ভিডিওতে তিনি সরকার ও নির্বাচন কমিশনকে “অবৈধ” আখ্যা দিয়ে কর্মীদের রাস্তাঘাট বন্ধ করার আহ্বান জানান। এরই প্রেক্ষিতে ১৫ সেপ্টেম্বর তার সমর্থকরা থানা, ইউএনও অফিস, নির্বাচন অফিসসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় ভাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর নতুন এক ভিডিও বার্তায় নিক্সন চৌধুরী আবারও সরকার ও পুলিশের বিরুদ্ধে বক্তব্য দেন, যা ভবিষ্যৎ আন্দোলনের জন্য হুমকি বলে উল্লেখ করেছে পুলিশ।

পুলিশ জনগণকে উসকানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে জানিয়েছে, নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন