২২ জুলাই ২০২৬, বুধবার, ১৪:৩৩

শিরোনাম
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা

ভবিষ্যৎ মন্ত্রীদের বিলাসবহুল গাড়ি কেনায় টিআইবির প্রশ্ন

ভবিষ্যৎ মন্ত্রীদের বিলাসবহুল গাড়ি কেনায় টিআইবির প্রশ্ন

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩৫

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে ভবিষ্যৎ মন্ত্রীদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার চেষ্টাকে “অতি আগ্রহ” আখ্যা দিয়ে তা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংস্থাটি বলেছে, অর্থ মন্ত্রণালয় থেকে প্রস্তাব বাতিল হওয়ার পরও বেশি দামে গাড়ি কেনার নতুন প্রস্তাব তোলা উদ্বেগজনক এবং এর পেছনের কারণ অনুসন্ধান জরুরি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, মন্ত্রীরা আইন অনুযায়ী একটি সরকারি গাড়ি ব্যবহার করতে পারেন। অথচ ল্যান্ড ক্রুজার কেনার এ আগ্রহ বোধগম্য নয়। এটি অতিউৎসাহী আমলাদের তোষামোদী মনোভাবের বহিঃপ্রকাশ, যা বিগত কর্তৃত্ববাদী আমলে দেখা গেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ব্যয় সংকোচনের কথা বললেও এই প্রস্তাব সেই নীতির পরিপন্থী। অর্ন্তবর্তী সরকার যদি এটি অনুমোদন দেয়, তাহলে সেটি হবে স্ববিরোধী ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার পরিপন্থী।

টিআইবি অনতিবিলম্বে বিলাসবহুল গাড়ি কেনার প্রস্তাব বাতিল করে বিষয়টি পরবর্তী সরকারের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন