ঋণগ্রস্ত ব্যবসায়ীকে গভর্নর নিয়োগে টিআইবির উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৩৯
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে একজন ব্যবসায়ীকে নিয়োগ দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে নবনিযুক্ত গভর্নর কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন, তা নিয়ে জনমনে সংশয় রয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই প্রতিক্রিয়া জানান।
ড. ইফতেখারুজ্জামান বলেন, নবনিযুক্ত গভর্নরের অভিজ্ঞতা মূলত ঋণগ্রস্ত থেকে ঋণখেলাপি হওয়া এবং পরবর্তী সময়ে বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিলকরণ সংক্রান্ত। এ ছাড়া তিনি বিজিএমইএ, রিহ্যাব ও ঢাকা চেম্বার্সের মতো প্রভাবশালী ব্যবসায়ী লবির অংশ হিসেবে নীতি-নির্ধারণী সুবিধাভোগী ছিলেন। টিআইবি প্রশ্ন তুলেছে, তড়িঘড়ি করে এমন একজনকে নিয়োগ দেওয়ার মাধ্যমে সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে কী বার্তা দিতে চাইছে?
বিবৃতিতে বলা হয়, বিএনপি তাদের নির্বাচনী ইশতিহারে ব্যাংক খাতের সুশাসন ও আর্থিক প্রতিষ্ঠানের শৃঙ্খলা নিশ্চিতের যে অঙ্গীকার করেছিল, একজন সক্রিয় ব্যবসায়ী ও দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যকে গভর্নর নিয়োগ দেওয়া সেই অঙ্গীকারের সুস্পষ্ট লঙ্ঘন। টিআইবি মনে করে, এর ফলে কেন্দ্রীয় ব্যাংক আবারও রাজনৈতিক সংশ্লিষ্টতানির্ভর ব্যবসায়ী লবির করায়ত্ত ও হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার ঝুঁকি সৃষ্টি হলো।
ইফতেখারুজ্জামান আরও বলেন, যেখানে সংসদ সদস্যদের বড় একটি অংশ ব্যবসায়ী এবং বিপুল পরিমাণ ঋণের সঙ্গে জড়িত, সেখানে একজন ঋণগ্রস্ত ব্যক্তিকে নিয়ন্ত্রক সংস্থার প্রধান করা ব্যাংক খাতের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি কি আদৌ ব্যবসায়ী স্বার্থের ঊর্ধ্বে উঠে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কিংবা দুর্বল ব্যাংকগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে নির্মোহ থাকতে পারবেন? চব্বিশের গণঅভ্যুত্থানের পর স্বাধীন কেন্দ্রীয় ব্যাংকের যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এই নিয়োগ তার পরিপন্থী বলেও মন্তব্য করে টিআইবি।
আরও পড়ুন
- • ভারতে প্রথমবার ডেঙ্গু টিকার অনুমোদন, মিলবে ৪–৬০ বছর বয়সীদের জন্য
- • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট
- • ইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম
- • কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
- • মুক্তির পর অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি তুললেন রাহুল গান্ধী
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
