প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১১:৩২
ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালির প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ইরানের হাতেই থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে অনুষ্ঠিত আলোচনার পর দেশে ফিরে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, গালিবাফ বলেন—“হরমুজ প্রণালি আর কখনো যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে যাবে না। আন্তর্জাতিক আইনের আওতায় এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে।”
নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত আলোচনায় কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, তার মতে এই সফর ফলপ্রসূ হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি, লেবানন ইস্যু, তেলের ওপর ছাড় (অয়েল ওয়েভার) এবং ইরানের জব্দকৃত অর্থ মুক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে ওয়াশিংটনের নতুন একটি পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, ইরানের অর্থ যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও কাতার যৌথভাবে একটি প্রক্রিয়া গড়ে তুলছে।
এই পরিকল্পনার লক্ষ্য হলো অবমুক্ত অর্থ দিয়ে নির্দিষ্ট মার্কিন পণ্য কেনা নিশ্চিত করা, যা একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও ইরানের সাধারণ জনগণের জন্য উপকারী হবে বলে দাবি করা হয়েছে।
সূত্র: দ্য ডন
আরও পড়ুন
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • চোটে ছিটকে গেলেন ব্রাজিলের ভরসার মিডফিল্ডার লুকাস পাকেতা
- • আইভরি কোস্টকে বিদায় দিয়ে শেষ ষোলোয় বাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- • বিস্ফোরক উদ্ধার মামলায় এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন মঞ্জুর
- • জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ইনকিলাব মঞ্চের মাসব্যাপী আয়োজন
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • ভার্চুয়াল ক্যাসিনো ও ক্রীড়া বাজিতে কঠোর শাস্তির ঘোষণা
- • ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- • হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫
