রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১৩:৪১
রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত তুলা শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপি’র।
অঞ্চলিক গভর্নর দিমিত্রি মিলিয়েভ টেলিগ্রামে জানান, রাতে তুলা শহরের আবাসিক এলাকায় এই ড্রোন হামলার ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যমতে, হামলায় এক বছর বয়সী শিশুসহ তিনজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন।
এর আগে শুক্রবার রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের সুজেমকা বসতিতে ইউক্রেনের গোলাবর্ষণে দুই বেসামরিক নাগরিক নিহত ও দুইজন আহত হন বলে জানান স্থানীয় কর্তৃপক্ষ। একই দিনে রাশিয়ার তাতারস্তান অঞ্চলে ড্রোন হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়ে তিনজন আহত হন।
এদিকে ইউক্রেনের ধারাবাহিক হামলায় রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপে জ্বালানি সংকট দেখা দিয়েছে। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কিছু খাদ্যপণ্যেরও ঘাটতি দেখা দিয়েছে। তবে মস্কো সরকার আনুষ্ঠানিকভাবে কোনো জ্বালানি সংকটের কথা অস্বীকার করেছে।
প্রতিফলন/রাশ
আরও পড়ুন
- • হরমুজে মার্কিন হামলার দাবি ইরানের
- • সরকারের আশ্বাস না পেলে অনশন চলবেই: ওয়াংচুক
- • না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক রাসেল
- • রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর
- • হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের
- • হরমুজে হামলা হলেই ইরানে পাল্টা আঘাতের হুমকি ট্রাম্পের
- • ফাইনাল হার নিয়ে মুখ খুললেন লিওনেল স্কালোনি
- • যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চাইল পাকিস্তান
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
