বিদ্যুৎ বিভ্রাট, মাঝপথে বাতিল হাবিপ্রবির ফাইনাল পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ১৮:৪৭
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের চলমান ফাইনাল পরীক্ষা বিদ্যুৎ বিভ্রাটের কারণে মাঝপথেই বাতিল করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশংকা থাকলেও পরীক্ষার জন্য বিকল্প কোন ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (২৬ এপ্রিল) কৃষি অনুষদের লেভেল-৪, সেমিস্টার-১ এর ফাইনাল পরীক্ষায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২ টায় পরীক্ষা শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল বিকেল সাড়ে ৩ টায়। তবে পরীক্ষা শুরুর আধঘণ্টা পেরোতেই পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এ অবস্থায়ও পরীক্ষার্থীরা প্রায় আধঘণ্টা বসে থাকেন। এ সময় বিদ্যুৎ আসলে পুনরায় পরীক্ষা শুরু হয়। এরপর আবারও কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে গেলে প্রায় ৪০ মিনিট বসে থাকেন শিক্ষার্থীরা। এসময় পরীক্ষাকেন্দ্রে আলোর কোন বিকল্প ব্যবস্থা করা হয়নি। এ অবস্থায় পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ে চলমান পরীক্ষাটি বাতিল করা হয় এবং নির্ধারিত কোর্সের পরীক্ষাটি ঈদের পর নেওয়া হবে বলে জানানো হয়।
পরীক্ষা বাতিলের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, মোবাইলের ফ্লাশলাইট বা মোমবাতি জ্বালিয়ে হলেও আমরা পরীক্ষা দিতে রাজি ছিলাম। তবে পরীক্ষার বাতিলের এ সিদ্ধান্ত আমাদের জন্য দুঃখজনক।
এ বিষয়ে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান বাহাদুর বলেন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘসময় ডিউটিতে থাকতে না চাওয়ায় পরীক্ষা বাতিল হয়েছে।
পরীক্ষার জন্য বিকল্প কোন ব্যবস্থা ছিল কি-না এ প্রশ্নের উত্তরে ডিন বলেন, কৃষি অনুষদের একটি ব্যাচে প্রায় ৩০০ শিক্ষার্থী। অনুষদের অন্য সব শ্রেণীকক্ষে ক্লাস-পরীক্ষা চলমান থাকায় বিকল্প ব্যবস্থা করা যায়নি।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
