চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী দুই জাহাজ, জলসীমায় আরও তিন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ২৩:৩৭
দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী দুটি জাহাজ ভিড়েছে। বন্দরের ডলফিন জেটিতে বর্তমানে জাহাজ দুটি থেকে ডিজেল খালাস করা হচ্ছে।
সোমবার (২০ এপ্রিল) চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ দুটি।
বন্দর সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ হাজার টন ডিজেলবাহী এমটি ওকট্রি এবং প্রায় ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আসা এমটি কেপ বনি জাহাজ থেকে জ্বালানি খালাস চলছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, নতুন করে আরও তিনটি জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। এর মধ্যে রয়েছে প্রায় ৪১ হাজার টন ডিজেলবাহী এমটি লিয়ান সং হু এমটি লিয়ান সং হু, প্রায় ৩৩ হাজার টন ডিজেলবাহী এমটি প্যাসিফিক ইন্ডিগো এবং প্রায় ২৭ হাজার টন অকটেনবাহী এমটি নাভে চিয়েলো।
সংশ্লিষ্টরা জানান, এসব জাহাজ থেকে পর্যায়ক্রমে জ্বালানি খালাস করে দেশের বিভিন্ন ডিপোতে সরবরাহ করা হবে। এতে জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার
- • রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই ২ বিলিয়ন আসলো ডলার
- • সব মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই আফ্রিদির
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
