মিয়ানমার থেকে আসা ২৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ২২:৫২
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া-৬৪ বিজিবি। যার আনুমানিক মূল্য ২৫ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা। তবে নাফ নদী সাঁতরিয়ে পালিয়ে যাওয়ায় মাদক কারবারিদের কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শনিবার (১১ এপ্রিল) বিকালে এক সংবাদ সম্মেলনে উখিয়া-৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ভোররাত আনুমানিক ৩টায় রাডারের মাধ্যমে নাফ নদী সংলগ্ন টেকনাফ উপজেলার আওতাধীন হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ওব্রাং পোস্ট এলাকায় মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে আসার সন্দেহজনক গতিবিধি শনাক্ত করা হয়। পরবর্তীতে সন্দেহভাজন চোরাকারবারিরা নাফ নদীর বাংলাদেশের অংশে আসলে থার্মাল ইমেজারের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, চোরাকারবারির দল নাফ নদী সাঁতরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির বিশেষ টহল দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে রেড়িবাঁধের ওপর কৌশলগতভাবে দ্রুত অ্যাম্বুশ স্থাপন করে।
একপর্যায়ে চোরাকারবারির দল বিজিবির ওব্রাং পোস্ট সংলগ্ন নাফ নদীর তীরবর্তী বেড়িবাঁধ এলাকায় প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে দিয়ে নাফ নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে মোট ১৩টি বড় পোটলা ইয়াবা উদ্ধার করেন। পোটলাগুলো খুলে মোট ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এই চালানের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়সহ বিজিবির নিজস্ব গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এছাড়াও আজ দুপুর আনুমানিক ১টায় রামু সেক্টরের আওতাধীন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকা থেকে আরও দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করে। রামু সেক্টর আজ ৩১ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের সর্বমোট ১০ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে যা একদিনে বিজিবির সর্বোচ্চ ইয়াবা আটকের রেকর্ড।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
