ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানাল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ২১:০০
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং।
বুধবার (১১ মার্চ) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে কেসিএনএ জানায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর সিদ্ধান্তকে তারা সম্মান করে। গত ৮ মার্চ মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়, যার প্রায় এক সপ্তাহ আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় দেশটির দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ‘অবৈধ’ সামরিক হামলা কেবল মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার ভিত্তিই ধ্বংস করছে না, বরং বিশ্বজুড়ে চরম অস্থিতিশীলতা তৈরি করছে। এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করে পিয়ংইয়ং তা কঠোরভাবে নিন্দা জানিয়েছে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতে এখন পর্যন্ত ১২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে আট মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
আরও পড়ুন
- • সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন রোনালদো
- • বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
- • রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন- আসল রহস্য কি ?
- • কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ
- • মহেশখালীর কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে প্রভাব, তীব্র গ্যাস সংকট রাজধানীতে
- • ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, কাল রাজধানীতে কনসার্ট
- • তেহরান তেল রপ্তানি করতে না পারলে অন্যরাও পারবে না, হুঁশিয়ারি ইরানের
- • ওমরাহ ভিসায় বড় পরিবর্তন, এক বছরেই একাধিকবার সৌদি যাওয়ার সুযোগ
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
