ইসরায়েল ইস্যুতে নেতানিয়াহু-ট্রাম্পের উত্তেজনাপূর্ণ ফোনালাপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ২৩:৩৫
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তেজনাপূর্ণ ফোনালাপ হয়েছে। বৃহস্পতিবার ইসরায়েল লেবাননের সঙ্গে সরাসরি যুদ্ধবিরতি আলোচনার আহ্বান জানানোর ঠিক আগে এই ফোনালাপ হয়েছিল। এই কথোপকথন সম্পর্কে অবগত একটি মার্কিন ও একটি ইসরায়েলি সূত্র সিএনএনকে শুক্রবার এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সূত্রটি সিএনএন-কে জানিয়েছে, নেতানিয়াহু বুঝতে পেরেছিলেন যে, তিনি যদি লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান না জানান, তবে ট্রাম্প হয়তো সরাসরি যুদ্ধবিরতি ঘোষণা করে দেবেন।
চলতি সপ্তাহে দুই বিশ্বনেতার মধ্যে এটি ছিল অন্তত তৃতীয় কথোপকথন, যেখানে লেবানন একটি প্রধান আলোচ্য বিষয় ছিল। মঙ্গলবার, ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করার আগে দুই নেতা কথা বলেছিলেন। ইসরায়েলি সূত্রটির মতে, নেতানিয়াহু ইরান যুদ্ধবিরতি কাঠামো থেকে লেবাননকে আলাদা রাখার জন্য ট্রাম্পের কাছে তদবির করেছিলেন।
সিএনএন-এর পূর্ববর্তী প্রতিবেদন অনুসারে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বুধবার ইসরায়েলি হামলায় ৩০৩ জন নিহত হওয়ার হয়। এরপরই, ট্রাম্প যখন নেতানিয়াহুকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা কমানোর অনুরোধ করেন। তার একদিন পরেই তারা আবার কথা বলেন।
বৃহস্পতিবারের তৃতীয় ফোনকলটি শেষ পর্যন্ত নেতানিয়াহুর সরাসরি আলোচনার ঘোষণার আগে হয়েছিল।
সিএনএন-এর জবাবে নেতানিয়াহুর দপ্তর বলেছে, ট্রাম্পের সঙ্গে ‘উত্তেজনাপূর্ণ’ ফোনকলের বর্ণনাটি ‘ভুয়া খবর’ এবং এটি একটি ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনা ছিল। ‘দুই নেতা পূর্ণ সমন্বয় ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে কাজ করছেন।’
হোয়াইট হাউস সিএনএন-এর মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।
আরও পড়ুন
- • রাজধানীর ২ থানায় নতুন ওসি নিয়োগ
- • ‘নিঃস্ব’ নয়, নতুন ছবির নাম নিয়ে মুখ খুললেন হৃদয়
- • নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত সরকার
- • রাশিয়ায় মাদক পাচারে ধরা পড়ল এক অদ্ভুত কৌশল!
- • শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যা বললেন সালমান খান
- • বৃষ্টিতে মরিচের ক্ষেত নষ্ট, কেজিতে বাড়ল ১৩০ টাকা
- • ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা
- • এইচএসসি পরীক্ষার্থী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
