আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না: হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ০০:০৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগকে বাংলাদেশে আর ফিরতে দেওয়া হবে না।”
সোমবার (৯ মার্চ) খুলনার জেলা স্টেডিয়ামে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “বিপক্ষ শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য ও নীতি নিয়ে আলোচনা থাকতেই পারে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাব। ফ্যাসিবাদী শক্তিকে বিভিন্ন কালচারাল ও মিডিয়া আউটলেট ব্যবহার করে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে। কিন্তু যতক্ষণ জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি তরুণ প্রজন্মের হৃদয়ে গেঁথে আছে, ততক্ষণ এসব চেষ্টা সফল হবে না।”
তিনি আরও বলেন, “সারাদেশে যারা ছড়িয়ে আছে, তাদের সংগঠিত করে আমরা এই রাষ্ট্রকে পুনর্গঠন করব।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। এছাড়া বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ এগারো দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর চোখে গুরুতর আঘাত
- • সৌদির সঙ্গে ৩০ বছরের পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প
- • জুলাইয়ের ২০ দিনেই দেশে এলো প্রায় ২৪ হাজার ৮২১ কোটি টাকার রেমিট্যান্স
- • রাজধানীসহ ১৭ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- • মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই ইসলামাবাদে শাহবাজ শরিফের সঙ্গে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
