২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:০৪

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

ত্রয়োদশ নির্বাচন ‘কলঙ্ক তিলক’ হয়ে আছে: চরমোনাই পীর

ত্রয়োদশ নির্বাচন ‘কলঙ্ক তিলক’ হয়ে আছে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৩৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ইতিহাসের ‘কলঙ্ক তিলক’ হিসেবে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। অনিয়ম রোধে ছাত্র-জনতার ব্যাপক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত পটপরিবর্তনের পর অনুষ্ঠিত এই নির্বাচনেও পুরোনো অনিয়মের পুনরাবৃত্তি ঘটেছে বলে দাবি করেন তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরায় জামিয়া কারিমিয়া মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরতন্ত্রের অবসান ঘটানো হয়েছিল একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশায়। কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয় হলো, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ‘ইলেকশন মেকানিজম’-এর অসংখ্য অভিযোগ উঠেছে। অনেক কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়া, ভয়ভীতি প্রদর্শন এবং ভোট গণনায় কারচুপির মতো ঘটনা আমাদের প্রার্থীদের হতাশ করেছে।”

তিনি আরও বলেন, নির্বাচনের অনিয়ম সংক্রান্ত প্রতিটি অভিযোগ নির্বাচন কমিশনকে (ইসি) নির্মোহভাবে তদন্ত করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সভায় উপস্থিত ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা সারা দেশ থেকে আসা প্রার্থীদের অভিজ্ঞতা পর্যালোচনা করেন। বক্তারা বলেন, দেশের মানুষ স্বৈরাচারের বিলোপ চেয়েছিল, কিন্তু নতুন করে অনিয়মের জাল বিস্তার গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিপন্থী।

আরও পড়ুন