২২ জুলাই ২০২৬, বুধবার, ১০:৪৪

শিরোনাম
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা

তারেক রহমানের সাক্ষাৎ নিয়ে যা বললেন জামায়াত আমির

তারেক রহমানের সাক্ষাৎ নিয়ে যা বললেন জামায়াত আমির

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:১১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান প্রতিদ্বন্দ্বী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমিরের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারেক রহমান জামায়াত আমিরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং দুই দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জানান। তিনি এই সাক্ষাৎকে জাতীয় রাজনীতির জন্য এক ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় সূচনা করবে। জামায়াত আমির একটি ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায়বিচারের ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা পুনর্ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান জানান, আলোচনায় তারেক রহমান তাকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জামায়াত আমির এই আশ্বাসকে সাধুবাদ জানিয়ে বলেন, জাতীয় স্বার্থে তারা সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন। তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে সরকারের জবাবদিহিতা নিশ্চিতে তারা সংসদে সোচ্চার ও আপসহীন ভূমিকা পালন করবেন।

জামায়াত আমিরের সাথে সাক্ষাতের পর তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে দেখা করতে বেইলি রোড এলাকায় যান। নির্বাচনের পর প্রধান প্রতিদ্বন্দ্বী জোটগুলোর শীর্ষ নেতাদের সাথে তারেক রহমানের এই ধারাবাহিক সাক্ষাৎকে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন