২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ২১:১৮

শিরোনাম
গাজী নজরুল নয় দোষী তরুণী, যা বললেন জামায়াত এমপি দুই দিনেই বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকারের ব্যাখ্যা রাষ্ট্রপতির পদত্যাগে নতুন দায়িত্বে স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দায়িত্ব পালন করবেন স্পিকার নতুন করে জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যেগের ইস্যুতে বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন কাতারের আমিরকে বাংলাদেশে বি‌নি‌য়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

নন্দীগ্রামে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ বিএনপির তিন কর্মী গ্রেপ্তার

নন্দীগ্রামে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ বিএনপির তিন কর্মী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:২৫

বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলিয়াগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শাজাহানপুর আর্মি ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নন্দীগ্রামের তেতুলিয়াগাড়ি এলাকার আব্দুস ছালাম (৩০), আবু বক্কর (২৮) ও শাজাহানপুরের রুপিহার গ্রামের পারভেজ (২৫)। স্থানীয় লোকজনের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে তেতুলিয়াগাড়ি এলাকায় অভিযান চালানো হয়। শাজাহানপুর আর্মি ক্যাম্পের মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে লেফটেন্যান্ট ফাতিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। নির্বাচনের আগে জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন