নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ালেন জাপা নেতা মৃধা
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৫২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও আংশিক বিজয়নগর) আসনের নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।
রবিবার(৮ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার এই সিদ্ধান্তের কথা জানান। তবে তিনি অন্য কোনো প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়ে কিছু উল্লেখ করেননি।
বিবৃতিতে জিয়াউল হক মৃধা অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে তিনটি মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। এসব মামলার ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না এবং ওই সময়ে তিনি সংসদ সদস্য পদেও অধিষ্ঠিত ছিলেন না। মামলার কারণে আইনি বাধ্যবাধকতায় তিনি সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি; তার পক্ষে দলীয় নেতাকর্মীরা এটি সম্পন্ন করেন। মনোনয়নপত্র বৈধ হওয়ার পর নির্বাচনি প্রচার শুরু করলে তাকে ও তার নেতাকর্মীদের বিভিন্ন মহল থেকে গ্রেফতার ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
সাবেক এই সংসদ সদস্য আরও জানান, প্রতিপক্ষ প্রার্থীদের মতো স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে প্রচার চালাতে না পারায় দলের নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিকূল পরিবেশের কারণে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা প্রার্থনা করে তিনি সবার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেছেন। উল্লেখ্য, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ২০০৮ ও ২০১৪ সালে এই আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় পার্টির এই হেভিওয়েট প্রার্থীর সরে দাঁড়ানোয় আসনটির নির্বাচনি সমীকরণে নতুন মোড় আসবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
