পোস্টাল ভোটে এগিয়ে দাঁড়িপাল্লার সমীকরণ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ০১:০০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটে এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৪৫ দশমিক ৮৮ শতাংশ ভোট পেয়েছে দলটি। আর বিএনপি পেয়েছে ৩০ দশমিক ২৮ শতাংশ ভোট। এ ছাড়া দুটি আসনে জয়-পরাজয়ে ভূমিকা রেখেছে ডাকযোগে দেওয়া এই ভোট।
শনিবার (৭ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।
প্রবাসীদের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে প্রথমবারের মতো পোস্টাল ভোটের ব্যবস্থা করে ইসি। এতে প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং কয়েদিরাও ডাকযোগে ভোট দেন।
ইসি কর্মকর্তারা জানান, পোস্টাল ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ২০ হাজার ৯৩ জন নিবন্ধন করেন। এর মধ্যে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১০ লাখ ৬৩ হাজার ৮৭৪টি। মোট বাতিল ভোটের সংখ্যা ৫৭ হাজার ৮৯৮টি। ভোট পড়ার হার ৬৯ দশমিক ৯৯ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিএনপি পোস্টাল ভোট পেয়েছে ৩ লাখ ২২ হাজার ১৪৪ ভোট। জামায়াতে ইসলামী পেয়েছে ৪ লাখ ৮৮ হাজার ১১৪ ভোট এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপি পেয়েছে ৫২ হাজার ৮৪০ ভোট। বাকি ভোট পেয়েছে অন্যান্য দল। শতকরা হিসেবে জামায়াতে ইসলামী পেয়েছে ৪৫ দশমিক ৮৮ শতাংশ, বিএনপি পেয়েছে ৩০ দশমিক ২৮ শতাংশ এবং এনসিপি পেয়েছে ৪ দশমিক ৯৬ শতাংশ ভোট।
এদিকে দুটি আসনে জয়-পরাজয়ে ভূমিকা রেখেছে পোস্টাল ভোট। সিরাজগঞ্জ-৪ ও মাদারীপুর-১ আসনে এমন ঘটনা ঘটেছে। দুটি আসনেই জয়লাভ করে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতের রফিকুল ইসলাম খান পেয়েছিলেন ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট এবং বিএনপি প্রার্থী এম. আকবর আলী পেয়েছিলেন ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট। সে হিসেবে এগিয়ে ছিলেন বিএনপি প্রার্থী। তবে পোস্টাল ব্যালটের ভোট যুক্ত হওয়ার পর বিজয়ী হন জামায়াতের প্রার্থী। পোস্টাল ব্যালটে রফিকুল ইসলাম খান ঘরে তোলেন ২ হাজার ১৭৯ ভোট। আর এম. আকবর আলী পান ৮২০ ভোট। ফলে জামায়াতের প্রার্থী ৫৯৪ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
এ ছাড়া মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থীর চেয়ে ৩৮৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা। পোস্টাল ব্যালটের ভোট যোগ হওয়ার আগে বিএনপির নাদিরা আক্তারের ভোট ছিল ৬৪ হাজার ২৯১টি। খেলাফত মজলিসের হানজালার ভোট ছিল ৬৩ হাজার ৫১১টি। তবে পোস্টাল ব্যালটে হানজালা পেয়েছেন ১ হাজার ৩৯৮ ভোট। আর বিএনপির প্রার্থী নাদিরা আক্তার পেয়েছেন ২৩৩ ভোট। ফলে ৩৮৫ ভোটে পিছিয়ে যান বিএনপি প্রার্থী নাদিরা।
পোস্টাল ব্যালটে সবচেয়ে বেশি ভোট পড়েছে রংপুর-২ আসনে। এখানে ভোটের হার ৮৭ দশমিক ০৮ শতাংশ। আর সবচেয়ে কম ভোট শূন্য শতাংশ পড়েছে পঞ্চগড়-২, ঠাকুরগাঁও-২, ঠাকুরগাঁও-৩ এবং চট্টগ্রাম-১ আসনে।
অন্যদিকে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পোস্টাল ভোট পেয়েছেন ১ হাজার ২৫৬টি। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী স. ম. খালিদুজ্জামান পেয়েছেন ২ হাজার ৩২৮ ভোট।
বগুড়া-৬ আসনে তারেক রহমান পোস্টাল ভোট পেয়েছেন ১ হাজার ৫৪৫টি। আর জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবিদুর রহমান পেয়েছেন ১ হাজার ৬২ ভোট।
ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৭৯০টি। আর বিএনপির মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ১ হাজার ৯২০ ভোট।
ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম পোস্টাল ভোট পেয়েছেন ১ হাজার ৮৩৪টি। আর বিএনপির প্রার্থী এম. এ. কাইয়ুম পেয়েছেন ৮৬৪ ভোট।
কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের শরিক ও এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ পোস্টাল ভোট পেয়েছেন ৬ হাজার ৫৬টি। তার প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মো. আ. জসিম উদ্দিন পেয়েছেন ২৪১ ভোট। জেলার প্রতিটি আসনেই জামায়াত জোট বেশি পোস্টাল ভোট পেয়েছে। চাঁদপুর, নোয়াখালী এবং লক্ষ্মীপুরেও একই অবস্থা।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ফেনী-৩ আসন থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে সবচেয়ে বেশি নিবন্ধন করেছিলেন ভোটাররা। এ আসনে ১৬ হাজার ৩৮ জন নিবন্ধন করেছিলেন। এতে বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ৩ হাজার ১৯৬ পোস্টাল ভোট পেয়েছেন। জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন পেয়েছেন ৭ হাজার ৩৩৯ ভোট।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
