এক সপ্তাহ পর স্বাভাবিক খাগড়াছড়ি, তিন এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার
প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ০৭:২৯
টানা এক সপ্তাহের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে স্বাভাবিক হতে শুরু করেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। জেলার পৌর এলাকা, সদর ও গুইমারা উপজেলা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় প্রশাসন। আন্দোলনকারী সংগঠন ‘জুম্ম ছাত্র-জনতা’ তাদের অবরোধ কর্মসূচি পুরোপুরি তুলে নেওয়ার পর শনিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে জেলা প্রশাসক এক পরিপত্রের মাধ্যমে এই আদেশ জারি করেন।
জেলা প্রশাসনের জারি করা পরিপত্রে বলা হয়েছে, বর্তমানে খাগড়াছড়ি পৌর এলাকা, সদর ও গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় ‘জুম্ম ছাত্র-জনতা’। বিবৃতিতে বলা হয়, প্রশাসনের পক্ষ থেকে তাদের ৮ দফা দাবির আংশিক বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় তারা কর্মসূচি স্থগিত করেছে। এই ঘোষণার পরই মূলত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথ খুলে যায়।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর জেলার সিঙ্গিনালা এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকে উত্তেজনার সূত্রপাত হয়। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে ‘জুম্ম ছাত্র-জনতা’ জেলায় সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেয়। অবরোধ চলাকালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে।
অবরোধের মধ্যেই গত ২৮ সেপ্টেম্বর গুইমারা উপজেলার রামেসু বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সেখানে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে তিনজন নিহত হন। এই ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে জেলা প্রশাসন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পৌর এলাকাসহ তিনটি উপজেলায় ১৪৪ ধারা জারি করে, যা প্রায় এক সপ্তাহ বলবৎ ছিল।
আরও পড়ুন
- • মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে
- • অতিরিক্ত লিচু খেলে শিশুদের যেসব ঝুঁকি হতে পারে
- • জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা
- • দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
- • ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
- • পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
- • বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষে ইয়ামাল
- • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত পাঁচ দেশ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • দেশে বিদ্যুতের ঘাটতি নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
