চায়ে ভেজাল? যেসব রাসায়নিক মেশানো হয়, কীভাবে চিনবেন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১২:৪৩
ভারতের উত্তর প্রদেশে ভেজাল চা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফএসডিএ)। যৌথ অভিযানে প্রায় ৮০০ কেজি রাসায়নিক মেশানো ভেজাল চা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চায়ে ভেজাল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযানে নিম্নমানের চা-পাতার পাশাপাশি কৃত্রিম রং ও মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক উদ্ধার করা হয়েছে। ঘটনার পর দেশটির খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফএসএসএআই) চা কেনার ক্ষেত্রে ভোক্তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
চায়ে কী ধরনের ভেজাল মেশানো হয়?
প্রাথমিক তদন্ত ও পরীক্ষায় দেখা গেছে, চায়ের রং গাঢ় করা, ওজন বাড়ানো এবং বেশি মুনাফার আশায় বিভিন্ন ক্ষতিকর উপাদান ব্যবহার করা হচ্ছিল। এর মধ্যে রয়েছে—
বিসমার্ক ডাই: নিম্নমানের চায়ে গাঢ় লালচে-বাদামি রং আনতে ব্যবহৃত শিল্পকারখানার রং।
সানসেট ইয়েলো ও পটাশিয়াম ফেরোসায়ানাইড: বিশেষ করে গ্রিন টি আকর্ষণীয় দেখাতে ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে, এসব রাসায়নিক দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
কাঠের গুঁড়া ও শিল্পবর্জ্য: চায়ের ওজন বাড়াতে কাঠের গুঁড়া, লোহার সূক্ষ্ম চূর্ণ এমনকি কিছু ক্ষেত্রে চামড়া শিল্পের বর্জ্য ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
গ্রাফাইট ও কয়লার গুঁড়া: কালো চাকে আরও গাঢ় ও চকচকে দেখাতে এসব উপাদান মেশানো হয়।
ভেজাল চা চেনার কয়েকটি সহজ উপায়
ভারতের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী, বাড়িতেই কয়েকটি সহজ উপায়ে চায়ের প্রাথমিক মান যাচাই করা যেতে পারে।
ঠান্ডা পানির পরীক্ষা: এক গ্লাস ঠান্ডা পানিতে সামান্য চা-পাতা দিন। সঙ্গে সঙ্গে যদি পানি লালচে বা বাদামি হয়ে যায়, তাহলে তাতে কৃত্রিম রং থাকতে পারে। খাঁটি চা ঠান্ডা পানিতে সহজে রং ছাড়ে না।
ফিল্টার পেপার পরীক্ষা: ভেজা ফিল্টার বা ব্লটিং পেপারের ওপর চা-পাতা রেখে কিছুক্ষণ পর সরিয়ে ফেলুন। কাগজে গাঢ় রঙের দাগ থেকে গেলে কৃত্রিম রং ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
চুম্বক পরীক্ষা: চায়ের গুঁড়ায় লোহার সূক্ষ্ম চূর্ণ মেশানো থাকলে ছোট একটি চুম্বক কাছে ধরলে তা আটকে যেতে পারে।
গন্ধ ও স্পর্শ: খাঁটি চায়ের স্বাভাবিক ও মৃদু সুগন্ধ থাকে। ভেজাল চায়ে অনেক সময় তীব্র রাসায়নিক গন্ধ পাওয়া যায়। পাশাপাশি খাঁটি চা-পাতা সহজে গুঁড়ো হয় না, কিন্তু ভেজাল মেশানো চা তুলনামূলক বেশি খসখসে এবং দ্রুত ভেঙে যায়।
বিশেষজ্ঞদের পরামর্শ, বিশ্বস্ত প্রতিষ্ঠান বা অনুমোদিত ব্র্যান্ডের চা কেনা এবং অস্বাভাবিক রং, গন্ধ বা স্বাদযুক্ত চা এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ।
আরও পড়ুন
- • ফরিদপুরের ভাঙ্গায় ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
- • বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • জিম্বাবুয়ের সঙ্গে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা, শেষ ম্যাচে সান্ত্বনার জয়
- • পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী
- • বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখেরও অধিক, মৃত্যু বেড়ে ৪৪
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
