২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১০

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

পান্থকুঞ্জ ও হাতিরঝিলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

পান্থকুঞ্জ ও হাতিরঝিলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৩

রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পান্থকুঞ্জ পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ারও আদেশ দেয়া হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।পরিবেশ কর্মী আমিরুল রাজিব, অধ্যাপক আনু মোহাম্মদ ও অধ্যাপক গীতিআরা নাসরিনসহ ৯ জন এই রিট করেন।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত অংশ নির্মাণ বাতিলের দাবি জানিয়ে দীর্ঘদিন মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিল বিভিন্ন সংগঠন।

সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেয়ায় পান্থকুঞ্জ পার্কে ধ্বংসযজ্ঞ ও গাছ কাটা বন্ধ করতে এবং পার্কের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে পদক্ষেপ নিতে হাইকোর্টে রিট করা হয় বলে জানান রিটকারীরা।

জা/প্র 

আরও পড়ুন