১৫ জুন ২০২৬, সোমবার, ০১:২৮

শিরোনাম
ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ এডিবির ঋণে চাঙ্গা রিজার্ভ, ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরোল বাংলাদেশ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুর, আগস্টে সংযোগ কক্সবাজারে হচ্ছে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী ভারতের আপত্তিতে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশকে আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

রামিসা হত্যা মামলার দণ্ডপ্রাপ্তদের জেল আপিল শুনানি হতে পারে আজ

রামিসা হত্যা মামলার দণ্ডপ্রাপ্তদের জেল আপিল শুনানি হতে পারে আজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১০:৩৩

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার হাইকোর্টে জেল আপিল করেছেন। রোববার (১৪ জুন) এ বিষয়ে শুনানি হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় আপিল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে সোহেল রানার করা জেল আপিলটি ৩৪ নম্বরে এবং স্বপ্না আক্তারের আবেদনটি ৩৫ নম্বরে রয়েছে।

এর আগে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ ও শরীরের বিভিন্ন স্থানে জখমের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তা প্রত্যাহারের আবেদন না থাকায় আদালতের মতে, সোহেল রানা স্বেচ্ছায় দোষ স্বীকার করেছেন। অন্যদিকে স্বামীকে পালাতে সহায়তা করেছেন স্বপ্না আক্তার।

গত ১ জুন মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। পরদিন ২ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ওইদিনই ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। পরে ৩ জুন আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয় এবং ৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করা হয়। মাত্র চার কার্যদিবসে মামলার বিচারকাজ সম্পন্ন হয়।

রায় ঘোষণার দিন আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও সেখানে মোতায়েন থাকতে দেখা যায়।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ মে সকালে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা বাসা থেকে বের হওয়ার পর প্রতিবেশী স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজের বাসায় নিয়ে যান। পরে রামিসাকে খুঁজতে গিয়ে তার বাবা-মা সোহেলের বাসার সামনে মেয়ের জুতা দেখতে পান। দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা শয়নকক্ষের মেঝেতে রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করেন। পরে একটি বালতির ভেতরে তার কাটা মাথা পাওয়া যায়।

ঘটনার পর স্বপ্নাকে পুলিশ হেফাজতে নেয়। তবে সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে গেলেও পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গত ২০ মে পল্লবী থানায় মামলা করেন রামিসার বাবা।

আরও পড়ুন