০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৫১

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

ট্রাইব্যুনালের চলমান মামলায় অ্যামেনেস্টির মন্তব্য ঠিক নয়: চিফ প্রসিকিউটর

ট্রাইব্যুনালের চলমান মামলায় অ্যামেনেস্টির মন্তব্য ঠিক নয়: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ১৪:৫৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান মামলার বিষয়ে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের মন্তব্য করা ঠিক নয় এবং এ বিষয়ে তাদের হস্তক্ষেপ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ, গুম ও অপহরণের ঘটনায় যাদের নাম আসবে, তাদের বিরুদ্ধেই তদন্ত করা হবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের বিষয়ে তার কাছে কোনো তথ্য বা ধারণা নেই।

তিনি জানান, জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের হওয়া ৩১টি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর সাতটি মামলা পুনরায় তদন্তে পাঠানো হয়েছে। এসব মামলার অভিযোগপত্র ঈদের পর দাখিল করা হবে।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মামলাটির বিচার যাতে উচ্চ আদালতে দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়েও নজর রাখতে হবে।

আরও পড়ুন