০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৯

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

না ফেরার দেশে জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হুমায়ুন

না ফেরার দেশে জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হুমায়ুন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ২২:৪৪

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘ রাজনৈতিক ও আইনজীবী জীবনে ইউসুফ হোসেন হুমায়ুন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

১৯৩৬ সালের ১৪ নভেম্বর ভোলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ও আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

১৯৬৬ সালে আইনজীবী হিসেবে এবং ১৯৬৯ সালে হাইকোর্টে প্র্যাকটিসের জন্য তালিকাভুক্ত হন ইউসুফ হোসেন হুমায়ুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত এই রাজনীতিক স্বাধীনতা যুদ্ধেও সক্রিয় ভূমিকা রাখেন।

এ ছাড়া ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন বাকেরগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

আরও পড়ুন