অন্তঃসত্ত্বা হওয়ার খবরই জানতেন না, অ্যাম্বুলেন্সে হঠাৎ মা হলেন মেগান
প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:৫১
যুক্তরাজ্যের বাসিন্দা মেগান ইশারউড পেটের তীব্র ব্যথাকে অ্যাপেন্ডিসাইটিস ভেবে হাসপাতালে যাচ্ছিলেন, কিন্তু পথেই অ্যাম্বুলেন্সের ভেতর জন্ম দিলেন এক পুত্র সন্তানের। অন্তঃসত্ত্বা হওয়ার কোনো খবরই জানা ছিল না তার।
ঘটনার শুরু গত ৯ সেপ্টেম্বর। সকালে ঘুম থেকে উঠে মেগান পেটের ডান দিকে তীব্র ব্যথা ও বমির সঙ্গে রক্তপাত দেখে অ্যাম্বুলেন্স ডাকেন। চিকিৎসাকর্মীরা প্রাথমিকভাবে এটিকে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা বলে ধারণা করেন।
হাসপাতালে নেওয়ার পর পরীক্ষার প্রস্তুতির সময় হঠাৎই তার শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়। মেগান বলেন, “চিকিৎসকরা সিটি স্ক্যান করার কথা ভাবছিলেন। কিন্তু তার আগেই আমার সন্তানের শরীরের একটি অংশ বেরিয়ে আসে।”
অবস্থার আকস্মিক পরিবর্তনে চিকিৎসকরা তাকে অন্য হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। কিন্তু পথেই অ্যাম্বুলেন্সের ভেতর সময়ের আগেই জন্ম নেয় তার সন্তান।
নিজের অভিজ্ঞতাকে ‘বিস্ময়কর’ বলে অভিহিত করে মেগান জানিয়েছেন, অপ্রত্যাশিতভাবে জন্ম নিলেও তার ছেলে এখন সুস্থ আছে। এই ঘটনায় তিনি এবং তার পরিবার হতবাক হলেও, নতুন অতিথিকে পেয়ে আনন্দিত।
আরও পড়ুন
- • রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার
- • রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই ২ বিলিয়ন আসলো ডলার
- • সব মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই আফ্রিদির
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
