২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৭

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

অ্যাপল ওয়াচের সাইরেনে বঙ্গোপসাগরে প্রাণে বাঁচলেন স্কুবা ডাইভার

অ্যাপল ওয়াচের সাইরেনে বঙ্গোপসাগরে প্রাণে বাঁচলেন স্কুবা ডাইভার

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ০৬:৪৬

প্রযুক্তি যে আশীর্বাদ হতে পারে, তা আবারও প্রমাণিত হলো। মুম্বাইয়ের ২৬ বছর বয়সী স্কুবা ডাইভার খিতিজ জোদাপের জীবন বাঁচিয়েছে তার হাতের অ্যাপল ওয়াচ আলট্রা। বঙ্গোপসাগরে ডাইভিং করার সময় তার সরঞ্জামে ত্রুটি দেখা দিলে ঘড়িটির জরুরি সাইরেন তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে।

খিতিজ জানান, তিনি যখন প্রায় ৩৬ মিটার গভীরে ছিলেন, তখন হঠাৎ তার ওয়েটবেল্ট খুলে যায়। ফলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে অত্যন্ত দ্রুত গতিতে ওপরে উঠতে শুরু করেন, যা শরীরের জন্য প্রাণঘাতী হতে পারত।

ঠিক সেই মুহূর্তে তার অ্যাপল ওয়াচটি বিপদ সংকেত হিসেবে তীব্র সাইরেন বাজাতে শুরু করে এবং দ্রুত ওপরে ওঠার বিষয়ে সতর্কবার্তা দেখায়। পানির নিচে সেই সাইরেনের শব্দ শুনে তার প্রশিক্ষক দ্রুত এগিয়ে আসেন এবং তাকে নিরাপদে উদ্ধার করেন।

এই ঘটনাটি জানতে পেরে অ্যাপলের সিইও টিম কুক নিজেও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এক বার্তায় লেখেন, “আপনার প্রশিক্ষক সাইরেন শুনে দ্রুত সাহায্য করেছেন জেনে আমি আনন্দিত। আমাদের সঙ্গে আপনার গল্পটি শেয়ার করার জন্য ধন্যবাদ।”

আরও পড়ুন