বাংলাদেশি কিশোরী পাচারের অভিযোগে ভারতে গ্রেপ্তার ২
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৪৯
বাংলাদেশি এক কিশোরীকে পাচারের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলা থেকে দুইজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গাইঘাটার অমল কৃষ্ণ মণ্ডল ও পেট্রাপোলের মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী আমির আলি শেখ। এনআইএ জানায়, কাজের প্রলোভনে বাংলাদেশি কিশোরীকে অবৈধভাবে ভারতে এনে দেহব্যবসায় বাধ্য করা হয়।
শনিবার গাইঘাটা ও পেট্রাপোলে অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে বাংলাদেশি ও ভারতীয় মুদ্রা ও নথি উদ্ধার করে এনআইএ। দীর্ঘ জিজ্ঞাসাবাদে মানব পাচারে তাদের সম্পৃক্ততা নিশ্চিত হয়।
তদন্তে জানা যায়, ভুক্তভোগীকে প্রথমে সীমান্ত পেরিয়ে বনগাঁ, পরে কলকাতা হয়ে ওডিশার কটকে নেওয়া হয়। সম্প্রতি ওডিশার ভুবনেশ্বর থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী জানিয়েছে, পাচারে বাংলাদেশের এক দম্পতির সম্পৃক্ততা রয়েছে। আদালত আসামিদের ট্রানজিট রিমান্ডে ওডিশায় নেওয়ার অনুমতি দিয়েছেন। এনআইএ বলছে, এই গ্রেপ্তারের মাধ্যমে নারী ও কিশোরী পাচারচক্র ভাঙতে বড় অগ্রগতি হয়েছে।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
