ভারতের প্রতি স্পর্শকাতর অবস্থানেই ক্ষমতা হারিয়েছি: কেপি শর্মা অলি
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:১৫
নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি দাবি করেছেন, ভারতের প্রতি স্পর্শকাতর বিষয়ে অবস্থান নেওয়াতেই তাকে প্রধানমন্ত্রিত্ব হারাতে হয়েছে।
জেন-জির আন্দোলনের মুখে মঙ্গলবার পদত্যাগ করেন তিনি। এরপর গুঞ্জন ওঠে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তবে তিনি বর্তমানে সেনাবাহিনীর শিবপুরি ব্যারাকে অবস্থান করছেন।
বুধবার নিজ দলের মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে অলি লিখেছেন, লিপুলেখ, অযোধ্যা এবং দেবতা রামকে ঘিরে তার বক্তব্যই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তিনি বলেন, যদি আমি লিপুলেখ নিয়ে প্রশ্ন না তুলতাম এবং রামের জন্মস্থান নিয়ে ভারতের দাবি চ্যালেঞ্জ না করতাম, তাহলে হয়তো এখনো প্রধানমন্ত্রী পদে থাকতাম।
ভারতের সঙ্গে নেপালের লিপুলেখ ও কালাপানি অঞ্চল নিয়ে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে। নেপালের দাবি, লিম্পিয়াধুড়া থেকে কালী নদীর উৎপত্তি হওয়ায় ওই অঞ্চল তাদের ভূখণ্ড। অন্যদিকে, ভারত দাবি করে নদীটি শুরু হয়েছে কালাপানি গ্রামের কাছ থেকে, যা তাদের উত্তরাখণ্ড রাজ্যের অংশ।
২০২০ সালে অলি সরকারের সময় নেপাল লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুড়াকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে এবং ভারতের কার্যক্রম বন্ধের আহ্বান জানায়। ভারত সেই দাবি প্রত্যাখ্যান করে।
একই বছর অলি দাবি করেন, হিন্দু দেবতা রাম নেপালের পূর্ব বীরগঞ্জে জন্ম নিয়েছিলেন, ভারতের অযোধ্যা নয়। তিনি প্রশ্ন তোলেন, প্রাচীন আমলে এত দূরত্ব অতিক্রম করে রামের নেপালের সীতা বিয়ের যুক্তি কতটা বাস্তবসম্মত। তার বক্তব্য ছিল, সেই সময় দূরবর্তী স্থানে বিয়ের রীতি ছিল না এবং কোনো যোগাযোগের মাধ্যমও ছিল না।
এমন মন্তব্যের পর ভারতে তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়। অলির দাবি, এসব ইস্যুতেই ভারত তার বিরুদ্ধে অবস্থান নেয় এবং এরই ফল হিসেবে তাকে পদত্যাগ করতে হয়েছে।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
