ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৩৯
ফ্রান্সে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
বুধবার রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে হাজারো তরুণ ‘ব্লোকঁ তু’ কর্মসূচিতে অংশ নেন। ফরাসি ভাষায় এই শব্দগুচ্ছের অর্থ সবকিছু অচল করে দেওয়া। কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। স্থানীয় গণমাধ্যম লো মঁদ জানিয়েছে, বিক্ষোভ শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই পুলিশ অন্তত ২০০ জনকে আটক করে। তবে রয়টার্সের তথ্য অনুযায়ী, এ সংখ্যা ৩০০ জন ছাড়িয়েছে।
এই বিক্ষোভ শুরু হয়েছে প্রধানমন্ত্রী ফ্রঁসোয়া বায়রুর পদত্যাগ ও নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্টিয়ান লোকনুর দায়িত্ব গ্রহণের দিনেই। বামপন্থীদের দাবি, প্রধানমন্ত্রী পদে একজন নিরপেক্ষ বা বামপন্থী নেতা আসা উচিত ছিল। কিন্তু মাখোঁ নিজের ঘনিষ্ঠকে দায়িত্ব দিয়ে গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছেন।
বিক্ষোভকারীরা প্যারিসসহ বিভিন্ন শহরের সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে আগুন ধরিয়ে দেন। রেললাইন ও বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পুলিশের টিয়ারশেল ছোড়ার পর সংঘর্ষ শুরু হয়। দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন করা হয়েছে প্রায় ৮০ হাজার পুলিশ সদস্য।
স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো বলেছেন, বিক্ষোভকারীরা পরিকল্পিতভাবে বিদ্রোহের পরিবেশ তৈরি করতে চাইছে। আন্দোলনটি সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত হয়েছে এবং কোনো নির্দিষ্ট নেতৃত্ব ছাড়াই ছড়িয়ে পড়েছে। সরকারের অভিযোগ, কিছু বামপন্থী রাজনীতিবিদ এই আন্দোলনে উসকানি দিচ্ছেন।
বিক্ষোভকারীরা শুধু ব্যয় সংকোচনের বিরোধিতা করছেন না, তারা বিভিন্ন খাতে বৈষম্য ও রাজনৈতিক অস্থিরতার প্রতিক্রিয়াও জানাচ্ছেন। সরকারের মতে, অনেক বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর মানসিকতা নিয়েই রাস্তায় নেমেছে।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
