যুক্তরাষ্ট্রকে অঞ্চল ছাড়ার হুঁশিয়ারি, ইউক্রেনকেও ছাড় দেবে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ২১:০৩
ইউক্রেনের হামলার অভিযোগে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলি নিকজাদ সামারিন বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জন্য ব্যবহৃত স্থানকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে কাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ‘উপযুক্ত জবাব’ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (২৬ জুলাই) পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে দেওয়া বক্তব্যে নিকজাদ বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান নিজের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন নিকজাদ। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র সেখানে কঠিন বাস্তবতার মুখোমুখি এবং যুদ্ধের আগের নিরাপত্তা পরিস্থিতি আর ফিরে আসবে না। তার দাবি, ইতিহাস ও ‘ঐশী প্রতিশ্রুতি’ অনুযায়ী ইরানের বিজয় সন্নিকটে।
মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে তিনি বলেন, আরও বড় পরাজয়ের মুখে পড়ার আগেই যুক্তরাষ্ট্রের উচিত অঞ্চল ছেড়ে চলে যাওয়া। পাশাপাশি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন কোনো সামরিক পদক্ষেপ নিলে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিতে প্রস্তুত বলেও সতর্ক করেন তিনি।
নিকজাদ আরও বলেন, মার্কিন নাগরিকদের উচিত তাদের প্রেসিডেন্টকে সংযত করা, যাতে আরও মার্কিন সেনার মরদেহ দেশে ফিরিয়ে আনতে না হয়।
এ ছাড়া যুক্তরাজ্য, বুলগেরিয়া ও ইউক্রেনের সমালোচনা করে তিনি বলেন, এসব দেশের উচিত ওয়াশিংটনের হাতিয়ার না হয়ে এমন সংঘাতে জড়ানো এড়িয়ে চলা, যার সঙ্গে তাদের সরাসরি কোনো সম্পর্ক নেই।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • গানে দোষ কোথায়? ভিডিও না দেখেই প্রশ্ন তুললেন প্রতিমন্ত্রী
- • ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ ২ কর্মকর্তা নিহত
- • হুথিদের হামলা ইরানের এজেন্ডা, দাবি ইয়েমেনের প্রধানমন্ত্রীর
- • মাঠে কাজ করে যৌবন টিকিয়ে রাখছেন জয়া আহসান
- • উস্কানিমূলক স্লোগানসহ ফিলিস্তিনের দুই মসজিদে আগুন ইসরায়েলিদের
- • ফিফার দ্বিমুখী অবস্থান? তদন্তের মাঝেই আর্জেন্টিনাকে বাহবা
- • কুড়িগ্রামে আগামী এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
- • রাতের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
