নথি না রাখার খেসারত! নিজের মাইনেই অচল ইরান?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ২১:০০
হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের দাবি, তেহরানের পুঁতে রাখা একটি নৌ-মাইনে আঘাত লাগার পর বিস্ফোরণটি ঘটে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইরানি কর্তৃপক্ষ।
রোববার (২৬ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে তাসনিম জানায়, ট্যাংকারটি ইরানের নির্ধারিত নিরাপদ নৌপথ ছেড়ে অন্য পথে চলার সময় একটি নৌ-মাইনে আঘাত হানে। এরপরই জাহাজটিতে বিস্ফোরণ ঘটে।
ইরানি গণমাধ্যমের দাবি, এর আগেও হরমুজ প্রণালিতে নির্ধারিত রুটের বাইরে চলাচল না করার জন্য জাহাজগুলোকে সতর্ক করেছিল তেহরান। আইআরজিসিও একাধিকবার জানিয়েছিল, প্রণালি অতিক্রমের সময় সব জাহাজকে ইরানি কর্তৃপক্ষের নির্দেশনা ও নির্ধারিত নৌপথ অনুসরণ করতে হবে।
তবে বিস্ফোরণের শিকার ট্যাংকারটির পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানের পর হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে ইরান। সেই সময় আইআরজিসি প্রণালির বিভিন্ন স্থানে নৌ-মাইন স্থাপন করে। তবে পরে সেসব মাইনের অবস্থান নিয়ে জটিলতা তৈরি হয়। বিভিন্ন সূত্রের দাবি, যথাযথ নথি সংরক্ষণ না করায় এবং অনেক মাইন স্রোতে সরে যাওয়ায় এখন সেগুলো শনাক্ত ও অপসারণ করাই ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • গানে দোষ কোথায়? ভিডিও না দেখেই প্রশ্ন তুললেন প্রতিমন্ত্রী
- • ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ ২ কর্মকর্তা নিহত
- • হুথিদের হামলা ইরানের এজেন্ডা, দাবি ইয়েমেনের প্রধানমন্ত্রীর
- • মাঠে কাজ করে যৌবন টিকিয়ে রাখছেন জয়া আহসান
- • উস্কানিমূলক স্লোগানসহ ফিলিস্তিনের দুই মসজিদে আগুন ইসরায়েলিদের
- • ফিফার দ্বিমুখী অবস্থান? তদন্তের মাঝেই আর্জেন্টিনাকে বাহবা
- • কুড়িগ্রামে আগামী এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
- • রাতের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
