ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধে ইসরায়েলকে স্পেনের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১৯:৪৩
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে স্পেন। মাদ্রিদ বলেছে, দায়মুক্তির সুযোগ নিয়ে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে যাচ্ছে বসতি স্থাপনকারীরা। এ ধরনের হামলা বন্ধে ইসরায়েলকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে দেশটি।
রোববার (২৬ জুলাই) এক বিবৃতিতে স্পেন সরকার এ অবস্থান জানায় বলে জানিয়েছে আল জাজিরা।
বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দায়মুক্তির পরিবেশে চলমান সহিংসতায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় স্পেন।
সরকার শুক্রবার তাল গ্রামে সংঘটিত হামলার প্রসঙ্গ তুলে জানায়, ওই ঘটনায় চার ফিলিস্তিনি বেসামরিক নাগরিক এবং দুই ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন।
স্পেন ইসরায়েলের প্রতি উত্তেজনা কমাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনি বেসামরিক জনগণের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতায় প্রশ্রয় দেওয়ার নীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছে মাদ্রিদ। পাশাপাশি, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার শক্তি হিসেবে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের দায়িত্ব পালনেরও দাবি জানিয়েছে স্পেন।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • গানে দোষ কোথায়? ভিডিও না দেখেই প্রশ্ন তুললেন প্রতিমন্ত্রী
- • ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ ২ কর্মকর্তা নিহত
- • হুথিদের হামলা ইরানের এজেন্ডা, দাবি ইয়েমেনের প্রধানমন্ত্রীর
- • মাঠে কাজ করে যৌবন টিকিয়ে রাখছেন জয়া আহসান
- • উস্কানিমূলক স্লোগানসহ ফিলিস্তিনের দুই মসজিদে আগুন ইসরায়েলিদের
- • ফিফার দ্বিমুখী অবস্থান? তদন্তের মাঝেই আর্জেন্টিনাকে বাহবা
- • কুড়িগ্রামে আগামী এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
- • রাতের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
