শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১৬:২৬
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে হত্যা মামলার বিচারের মুখোমুখি হতে হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় তিনি ডিসেম্বরে দেশে আসবেন বলে যে ঘোষণা দিয়েছেন, সেটিকে সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে। তিনি দেশে এসে মামলার মুখোমুখি হবেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) পর্যবেক্ষক রাখার সুযোগ রয়েছে এবং আদালতের কার্যক্রম ভিডিও ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা যেতে পারে। সেখানে শেখ হাসিনা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে আদালত সে অনুযায়ী সিদ্ধান্ত দেবেন।
তিনি বলেন, সরকার চায় বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে। এজন্যই শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জুলাইয়ের চেতনা ধারণ করে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে স্পিরিট, তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, সংসদে স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতেই সরকার কার্যক্রম পরিচালনা করবে। সনদের যেসব বিষয়ে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, সেগুলো বিবেচনায় নেওয়া হবে না।
আরও পড়ুন
- • উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- • তিন মাসের শিশুর পা মুচড়ে ভাঙার চেষ্টা, অভিযুক্ত চাচি
- • দুই বছর পরও শুকায়নি শহীদ ওয়াসিমের মায়ের চোখের জল
- • ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক, বাদ ডি পল
- • ২৬ কার্যদিবসে ১০ বিল পাসের মাধ্যমে বাজেট অধিবেশনের সমাপ্তি
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে নিহত ৩৫, আহত তিন শতাধিক
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
