আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য তথ্য উপদেষ্টার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১৪:২২
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দল হিসেবে ভবিষ্যতে নিষিদ্ধ হবে কি না, সেটি আদালতের মাধ্যমেই নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজনৈতিক দলগুলোর অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি মূলত প্রতীকী বা সিম্বলিক কারণে বিভিন্ন দলের উপস্থিতি ও প্রতিক্রিয়া তৈরি করছে। তবে আইনগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত দল নয়; বরং তাদের কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ রয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না—এ সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকায় বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি বিচারাধীন থাকবে এবং আইন অনুযায়ী তাদের কার্যক্রম নিয়ন্ত্রিত থাকবে।
তিনি দাবি করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করে, তবে তা আইন ভঙ্গ হিসেবে গণ্য হতে পারে এবং সে ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, এ মুহূর্তে অন্য দলগুলোর মূলত আলাদা কিছু করার নেই; তারা কেবল রাজনৈতিক অবস্থান থেকে প্রতীকীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে।
আরও পড়ুন
- • উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- • তিন মাসের শিশুর পা মুচড়ে ভাঙার চেষ্টা, অভিযুক্ত চাচি
- • দুই বছর পরও শুকায়নি শহীদ ওয়াসিমের মায়ের চোখের জল
- • ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক, বাদ ডি পল
- • ২৬ কার্যদিবসে ১০ বিল পাসের মাধ্যমে বাজেট অধিবেশনের সমাপ্তি
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে নিহত ৩৫, আহত তিন শতাধিক
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
