বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ; আতঙ্কে গ্রামবাসী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১৫:৪৯
চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংঝৌ শহরের একটি গ্রামে ভয়াবহ বন্যায় একটি সাপের খামার ভেসে যাওয়ার পর সেখান থেকে প্রায় ৮০০ থেকে ৯০০টি সাপ পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে বিষধর গোখরাও রয়েছে। এ ঘটনায় কয়েকজন গ্রামবাসী সাপের কামড়ে অসুস্থ হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, টাইফুন মায়সাকের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে গুয়াংজি অঞ্চলের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। এর ফলে নাননিংয়ের অধীন হেংঝৌ এলাকার দেংওয়েই গ্রামের একটি সাপের খামার পানিতে তলিয়ে যায়।
গ্রাম কমিটির প্রধান উ ঝি জানান, গত ৬ জুলাই সকালে খামারটি ভেসে যাওয়ার পর প্রাথমিক হিসেবে ৮০০-৯০০টি সাপ পালিয়ে যায়। এখন পর্যন্ত একজন গ্রামবাসী সাপের কামড়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে পালিয়ে যাওয়া সব সাপ বিষধর নয়; বেশির ভাগই বিষহীন জলসাপ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বন্যায় আটকে পড়া আরও কয়েকজন সাপের কামড়ে আহত হলেও সময়মতো চিকিৎসা পাননি। অন্যদিকে স্থানীয় এক সাপচাষি জানান, এলাকায় মূলত গোখরা, কিং র্যাট স্নেক ও জলসাপ পালন করা হয়। এর মধ্যে কেবল গোখরাই বিষধর।
ঘটনার পর স্থানীয় প্রশাসন উদ্ধারকারী দল মোতায়েন করেছে। পাশাপাশি আশপাশের গ্রামের স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি সাপ ধরার দল গঠন করা হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাপ উদ্ধার করছে।
গ্রামবাসীদের সতর্ক থাকতে নির্দেশনা দিয়ে প্রশাসন জানিয়েছে, প্রশিক্ষণ ছাড়া কেউ যেন সাপ ধরার চেষ্টা না করেন। বাড়িতে সাপ দেখা গেলে দ্রুত গ্রাম কমিটিকে জানাতে বলা হয়েছে। বর্তমানে ধরা পড়া অধিকাংশ সাপই বিষহীন জলসাপ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরও পড়ুন
- • বিশ্বকাপ ঘিরে সহিংসতা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট
- • ‘জাতীয় ক্রীড়া উন্নয়ন তহবিল’ গঠন করছে ক্রীড়া মন্ত্রণালয়
- • প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী
- • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬
- • প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক
- • সারা দেশে ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কা
- • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় হরমুজে আটকা ৬ হাজার নাবিক
- • ৩৯ বছরের মধ্যে সবচেয়ে বড় টাইফুন ২০০ কিমি গতিতে ধেয়ে যাচ্ছে চীনের দিকে
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
