কোমে পৌঁছেছে আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ, শেষ বিদায়ে প্রস্তুত ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ০৯:৪৫
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ দেশটির পবিত্র শহর কোমে পৌঁছেছে। মঙ্গলবার (৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত ধর্মীয় নগরী কোমে হেলিকপ্টারযোগে খামেনির মরদেহ নেওয়া হয়েছে। সেখানে নির্ধারিত শেষ বিদায়ের শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, খামেনির মরদেহ বহনকারী হেলিকপ্টার কোমে অবতরণ করছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘শহীদ নেতার মরদেহ কোমে পৌঁছেছে’।
ইরানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে কোমের বিশেষ গুরুত্ব রয়েছে। দেশটির অন্যতম প্রধান ধর্মীয় শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত এই শহরে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে রাজধানী তেহরানেও খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, কোমে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তার দাফন সম্পন্ন হবে।
আরও পড়ুন
- • বন্যায় চট্টগ্রাম-রাঙামাটিতে এইচএসসি পরীক্ষা স্থগিত
- • ফিলিস্তিনি বন্দিদের অনাহারে রাখার দাবি, বিতর্কে ইসরাইল
- • মেসির পেনাল্টি মিস এ ১-০ তে এগিয়ে মিসর
- • শেষ ষোলোতে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন
- • পানির নিচে চট্টগ্রাম, এইচএসসি পরীক্ষা নিয়ে শঙ্কা!
- • কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু
- • বেনাপোলে ভুক্তভুগীদের জন্য হাফওয়ে শেল্টার হোম চালু
- • সংসদ অধিবেশন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রেনিংয়ে ফিরেছেন রাফিনহা, থাকবেন কি নরওয়ের বিপক্ষে?
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
