০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৯

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

খামেনি জীবিত ও সক্রিয়, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

খামেনি জীবিত ও সক্রিয়, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ০৯:৫৭

কয়েক মাস ধরে জনসমক্ষে খুব কম দেখা যাওয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে ঘিরে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। তার শারীরিক অবস্থা এবং তিনি আদৌ জীবিত আছেন কি না, তা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছিল। এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মঙ্গলবার মার্কিন সিনেটের ফরেন রিলেশন্স কমিটির সামনে বক্তব্য দিতে গিয়ে রুবিও বলেন, মোজতবা খামেনি জীবিত আছেন এবং দেশটির রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ক্রমেই আরও সক্রিয় ভূমিকা পালন করছেন।

রুবিও বলেন, “এমন কিছু লক্ষণ দেখা যাচ্ছে, যা থেকে বোঝা যায় তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হচ্ছেন।” তিনি আরও জানান, খামেনির রাজনৈতিক ও প্রশাসনিক ভূমিকা আগের তুলনায় বাড়ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় মোজতবা খামেনি আহত হন। একই হামলায় তার বাবা আলি খামেনি নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনৈতিক আলোচনা এখনও অচলাবস্থায় রয়েছে। পাশাপাশি ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিও চাপের মুখে রয়েছে।

তবে মার্কো রুবিও ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, তেহরান যদি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করতে চায়, তাহলে দেশটিকে তার পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে সীমিত করতে হবে।

আরও পড়ুন