০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৯

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বৈশ্বিক স্বর্ণবাজারে পতন

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বৈশ্বিক স্বর্ণবাজারে পতন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১৪:০৮

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে আন্তর্জাতিক স্বর্ণবাজারে চাপ তৈরি হয়েছে। এর ফলে বুধবার স্বর্ণের দামে সামান্য পতন দেখা গেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়েছে।

বুধবার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৭৬.৫০ ডলারে নেমে এসেছে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৪,৫০৪.৪০ ডলারে লেনদেন হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, যা বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভসহ কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর বিষয়ে সতর্ক অবস্থান নিতে পারে।

উচ্চ সুদের হার সাধারণত স্বর্ণের জন্য নেতিবাচক হিসেবে বিবেচিত হয়। কারণ এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায় এবং বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বেশি রিটার্ন পাওয়া যায় এমন সম্পদের দিকে ঝুঁকে পড়েন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগামী দিনে স্বর্ণের দামের গতিপ্রকৃতি নির্ভর করবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, তেলের বাজার এবং যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির ওপর। এসব ক্ষেত্রে নতুন কোনো পরিবর্তন এলে তা সরাসরি বৈশ্বিক স্বর্ণবাজারে প্রভাব ফেলবে।

আরও পড়ুন