০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৯

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

টাকা দিলেই মিলবে ব্যাগ বহনের লোক, বাজারে নতুন সেবা

টাকা দিলেই মিলবে ব্যাগ বহনের লোক, বাজারে নতুন সেবা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১৮:২৬

বাজারে কেনাকাটার সময় শপিং ব্যাগ বহন বা শিশুর ট্রলি ঠেলার ঝামেলা কমাতে ভারতে চালু হয়েছে ব্যতিক্রমী এক সেবা। দিল্লির লাজপত নগর বাজারে যাত্রা শুরু করেছে ‘ক্যারিম্যান’ নামের একটি স্টার্টআপ, যেখানে নির্দিষ্ট অর্থের বিনিময়ে পাওয়া যাচ্ছে ব্যক্তিগত সহকারী।

এপ্রিল মাসে চালু হওয়া এই সেবায় ৩০ মিনিটের জন্য খরচ ৭৯ রুপি এবং এক ঘণ্টার জন্য ১৪৯ রুপি। সহকারীরা শুধু ব্যাগ বহনই করেন না, প্রয়োজন হলে শিশুর ট্রলি ঠেলা, লাইনে দাঁড়িয়ে থাকা এবং বাজারে পথ দেখানোর কাজও করেন।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রিতু কান্দারি শ্রীবাস্তব ও কানিশকা মালহোত্রার দাবি, গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি, ছোট শিশুর অভিভাবক এবং শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের জন্য সেবাটি বিশেষভাবে সহায়ক।

তবে সেবাটি জনপ্রিয় হওয়ার পাশাপাশি বিতর্কও তৈরি করেছে। সমালোচকদের একাংশ একে ‘আধুনিক কুলি ব্যবস্থা’ ও গিগ অর্থনীতির নতুন রূপ হিসেবে দেখছেন। আবার অনেকের মতে, এটি কর্মসংস্থান তৈরির একটি উদ্ভাবনী উদ্যোগ।

এসব সমালোচনা নাকচ করে প্রতিষ্ঠাতারা বলছেন, তাদের কর্মীরা পূর্ণকালীন বেতনভুক্ত কর্মচারী এবং সম্মানজনক পরিবেশে কাজ করছেন।

বর্তমানে সাতজন কর্মী নিয়ে পরিচালিত হচ্ছে ক্যারিম্যান। সফলতা অব্যাহত থাকলে আগামী জুলাইয়ে পুরোনো দিল্লির চাঁদনি চক বাজারে নতুন শাখা চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

আরও পড়ুন